• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ঈদের পর জাতীয় সরকারের রূপরেখা নিয়ে বিভিন্ন দলের কাছে যাবে বিএনপি

ঈদের পর জাতীয় সরকারের রূপরেখা নিয়ে বিভিন্ন দলের কাছে যাবে বিএনপি

সরকার পতন আন্দোলন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ‘জাতীয় সরকার’ গঠনের খসড়া রূপরেখা ও কর্মসূচি তৈরি করছে বিএনপি। দলটি জানিয়েছে, ঈদুল ফিতরের পর এনিয়ে সরকারের বিরোধী সমমনা সকল দলের যাবে তারা। বিভিন্ন সভা সমাবেশে দলের সিনিয়র নেতারা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি সরকারবিরোধী যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার চেষ্টা করছে, তার ভিত্তিমূল হবে ‘নির্বাচনোত্তর জাতীয় সরকার’ ধারণা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় নির্বাচন নয়, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে নীতিগত ঐক্যের মধ্যে আনাই হবে মূল লক্ষ্য।

১২:১২ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement